নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শামীম হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার ১৬-১২-২০২১ ইং বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি মহোদয়ের সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী এবং ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির আহমেদ ঝিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ আরিফুর রহমান শিকদার ও যুগ্ন আহ্বায়ক নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা নির্বাহী অফিসার( UNO) এইচ এম সালাউদ্দিন মঞ্জু, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ( পি পি এম)।আরোও উপস্হিত ছিলেন মোঃ মিজানুর রহমান ভূইয়া কিসমত নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি,দেওয়ান আওলাদ হোসেন – চেয়ারম্যান বিআরডিবি নবাবগঞ্জ উপজেলা ও যুগ্ন আহ্বায়ক নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ডঃ এ্যাডঃ সাফিল উদ্দিন যুগ্ম আহ্বায়ক নবাবগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এবং আওয়ামী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




