Uncategorized
রোটারী ক্লাব আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ :আজ ১১ ই ডিসেম্বর, মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ী স্বেচ্ছাসেবী সংস্থা রোটারী ক্লাব আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জননেতা আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি মহোদয় ।
এসময় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্যাকেজে হিসেবে নগদ অর্থ প্রদান, শীতবস্ত্র,ছয় হাজার মাস্ক, চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মাননীয় এমপি মহোদয়ের ব্যক্তিগত পক্ষ থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।




