Uncategorized

সিংগাইরে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী, অভিযুক্ত আটক

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় উকিলনানার ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত উকিলনানা হাবিবুর রহমান হাবুকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ । শনিবার (১১ ডিসেম্বর) সকালে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতার কৃত হাবিবুর রহমান হাবু ওই এলাকার মৃত কে এম মহিউদ্দিনের (মহিক্বারী) ছেলে।
ভিটটিমের পিতা জানান, ধর্যণ কারী হাবিবুর রহমান সম্পর্কে তার উকিল শ্বশুর। গত শুক্রবার সন্ধ্যায় তার ভাড়া বাড়ি উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে হাবিবুর ওই স্কুল ছাত্রীকে(নাতনি) নিজের বাড়ি বেড়ানোর কথা বলে নিয়ে যায়। সেখানে না নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে রাত ভর ধর্ষণ করে। ভোর বেলায় ওই ছাত্রীকে মোটর সাইকেল দিয়ে তার বাবার কাছে বাড়িতে দিয়ে আসে হাবু। পরে বাবার কাছে ভিকটিম তার ওপর পাশবিক নির্যাতনের বিষয়টি খুলে বলে। মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শনিবার সকালে ধর্ষিতার বাবা বাদি হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমান হাবুকে আটক করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি)সফিকুল ইসলাম মোল্যা বলেন, আটককৃত হাবিবুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button