Uncategorized
ঘুমধুমে পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ আটক-১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে এক হাজার ইয়াবাসহ আটক-১।
(২০জানুয়ারী) বুধবার সকাল ১০টার দিকে ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন আলুর মাঠ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি(তদন্ত) দেলেয়ার হোসেনের নেতৃত্বে এসআই ইউনুছ ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশ। আটককৃত যুবক মোঃ রাসেল (৩২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সাহসী অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, মাদকের বিরুদ্ধে কাউকে বিন্দুমাত্র ছাড়দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মোঃ রাসেলকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে ও সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।




