রাজনীতিশিরোনাম

জাতীয় পার্টিই প্রত্যাশিতরাজনৈতিক শক্তি : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, জনগণের কল্যাণে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। জাতীয় পার্টিই হচ্ছে দেশের মানুষের প্রত্যাশিত সেই বিকল্প রাজনৈতিক শক্তি।
বৃহস্পতিবার বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পার্টির মহাসচিব মো: মুজিবুল চুন্নু এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে সভায় যোগদানকারী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, তাড়াইল উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, জাতীয় পার্টির নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সায়েম দাদ খান নওশাদ প্রমুখ।
জিএম কাদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এখন সকলে মিলে কাজ করতে হবে। আমাদের কল্যাণকামী রাজনীতিকে যদি প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত করতে পারি তাহলেই জাতীয় পার্টি টিকে থাকবে এবং জনগণের আশা আকাঙ্খার বাস্তবায়ন ঘটবে। জাতীয় পার্টি নতুন দিনে নতুন সূর্য হয়ে মানুষের মনে আলো ছড়াবে।
যোগদানকারী নেতৃবৃন্দকে জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, ক্ষমতাহীনভাবে ৩১ বছর ধরে টিকে থাকা আমাদের পার্টির প্রতি মানুষের আস্থা অর্জিত হয়েছে বলেই দেশের এই ক্রান্তিলগ্নে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button