গণসংহতি আন্দোলন, কুমিল্লা জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মওলানা ভাসানীর ১৪১ তম জন্মবার্ষিকী ও ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গণসংহতি আন্দোলন, কুমিল্লা জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্ণার বীরচন্দ্র পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারি পরিষদের প্রবীন নেতা ডাঃ হেদায়েত উল্লাহ। গণসংহতি আন্দোলন সদর থানার আহবায়ক মাহবুবুর রহমান মজুমদারের সঞ্চালনায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ডঃ মোসলেহ উদ্দিন সহ ভাসানি অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। তিনি বলেন, মওলানা ভাসানী মানুষের মুক্তির সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গেছেন। ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর ছাড়া মানুষের মুক্তির দ্বিতীয় কোন পথ নেই। তিনি কুমিল্লার জনগণকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান৷
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন আবারও এই জনপদে মওলানা ভাসানী প্রাসঙ্গিক হয়ে উঠছে। মওলানা ভাসানী ছিলেন শ্রমিক-কৃষকের নেতা। ভাসানী বর্তমান সময়েও প্রাসঙ্গিক শ্রমজীবী মানুষের তথা সকল মানুষের জীবনে। যখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকার সমস্যা তীব্র থেকে তীব্রতর হওয়ার মূহুর্তে ভাসানী প্রাসঙ্গিক হয়ে ঊঠছে। বর্তমান সময়ে মানুষকে ভাসানীর জীবনদর্শনে ফিরে যেতে হবেই। গণসংহতি আন্দোলন মওলানাকে ধারন করে এগিয়ে যাচ্ছে, গণসংহতির এই লড়াই সফল হবেই। মানুষের যৌথ লড়াইয়ে মওলানাকে স্মরণ করেই এই জাতিকে এগিয়ে যেতে হবে মজলুমের মুক্তির সংগ্রামের।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিজ্ঞপ্তি




