sliderস্থানিয়

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনের পাশে বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে মোঃ মাসুদ মিয়া(৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিস্ত্রি মাসুদ উপজেলার সহস্রাম – ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামের মৃত চানমিয়ার ছেলে।

গচিহাটা কলেজের হিসাব রক্ষক ও নিমুক পরুড়া গ্রামের বাসিন্দা মোতাহার উদ্দিন মাসুম জানান, নিহত মাসুদ মিয়ার মাছ ধরার নেশা ছিল। সে ১২ জুলাই রবিবার গভীর রাতে রেল লাইনের পাশের জমিতে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যায়। কিন্তু জালের মাছ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি রেল লাইনের উপরে বসে তার জাল ও মাছ পাহারা দিতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে এ সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং মাসুদের খন্ড বিখন্ড মরদেহ রেল লাইনের পাশেই ছিটকে পড়েছিল।

তো দুর্ঘটনার পর ১২-১৩ ঘণ্টা অতিবাহিত হলেও ৮ কিলোমিটার দূরত্বে অবস্থানরত কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেননি। নিহত মাসুদ বাজারের একটি ওয়ার্কশপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

কিশোরগঞ্জ জেলখানার ওসি মোহাম্মদ বাহাউদ্দিন ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি, গুচিহাটা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে কোন ময়নাতদন্ত ছাড়াই নিহত মাসুদের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button