Uncategorized

বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রংপুর প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নাজমুল হক(৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল ওয়াহেদ খানের ছেলে। বৃহস্পতিবার(২ডিসেম্বর) সকালে এঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- এদিন নাজমুল তার সহকারী স্বপন চন্দ্র রায়কে সাথে নিয়ে স্থানীয় বারুনীর বাজার এলাকার মোশরেক হোসেন পাপ্পুর বাড়ির নির্মাণ কাজ করতে যান। কিন্তু অসাবধানতাবশতঃ তারা বাড়ির ছাদের উপরে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে আসেন এবং মারাত্মক আহত হন। এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া স্বপনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button