ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদ্বয়ের পরপর ৫০বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। পরে উপজেলা স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আ.লীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংঠন, বিএনপি, জাতীয় পার্টি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি এমএম কলেজ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক শিক্ষক সমিতি, ধামইরহাট মডেল প্রেসক্লাব, মানবসেবাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
সকাল ৯টায় ধামইরহাট সরকারি এম.এম কলেজ মাঠে পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রাকিবুল হুদা। পরে আনুষ্ঠানিক ভাবে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে অংশগ্রহন করেন।




