বিবিধ

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সৈয়দ কুদরত-ই-খোদা তোতন সভাপতি ও লাভলী ইয়াসমিন সহ-সভাপতি নির্বাচিত

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় নির্বাহী সভাপতি সৈয়দ কুদরত-ই- খোদা তোতন এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সভাপতি কমরেড মোঃ গোলাম সাত্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা অংশগ্রহণ করেন উপদেষ্টা আহম্মদ হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা জায়েদ ইকবাল খান, সুবল সরকার,মোঃ বাবুল বেপারী,হযরত আলী মোল্লা, বাচ্চু মিয়া,লাভলী ইয়াসমিন ও আম্বিয়া খাতুন শিলা প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নবলী সিদ্ধান্ত সমূহঃ
১)প্রয়াত সভাপতি কমরেড গোলাম সাত্তার মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি দায়িত্ব পালন করবেন সৈয়দ কুদরত -ই-খোদা তোতন।
২)বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসাবে কো-অপট করা হয় রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন।
৩)প্রয়াত সভাপতি কমরেড গোলাম সাত্তার এর মৃত্যু উপলক্ষে স্মরণ সভা করা হবে ডিসেম্বর -২০২১ এর মধ্যে।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button