
ক্লাসের একমাত্র মেয়ে শিক্ষার্থী উ শুন, আর তাই ব্যতিক্রমভাবেই এ দিনটি উৎযাপন করলো তার ছেলে সহপাঠীরা। ২৮০ জন ছাত্র মিলে রাস্তায়ই আয়োজন করলো উ শুনের জন্মদিনের পার্টি।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে চীনের সাংহাই প্রদেশে। সাংহাই মার্চেন্ট মেরিন কলেজের প্রথম মেয়ে শিক্ষার্থী উ শুন। অতীতে কখনো এই কলেজের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেয়েদের ভর্তি করা হতো না। এবারই প্রথম এখানে মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভর্তি হয়েছেন উ শুন। তাই প্রথম মেয়ে সহপাঠীর জন্মদিনকে স্মরণীয় করে রাখা উদ্যোগ ছাত্রদের।
এ সংক্রান্ত একটি ছবি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে। প্রকাশিত ছবিটিতে দেখা গেছে ২৮০ জন ছাত্র রাস্তায় সাড়িবদ্ধভাবে দাড়িয়ে জন্মদিনের গান গাইছে। তারা উ শুনের জন্য বড় একটি কেকও প্রস্তুত করেছে।
উ শুন আশা করছেন, তার পথ ধরে আরো মেয়ে শিক্ষার্থী মেরিন এই ডিপার্টমেন্টে ভর্তি হতে আসবে।




