শিরোনামশীর্ষ সংবাদ

ফণী ঝড়ে জান-মালের ক্ষতি এড়াতে সব প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ।পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন।
বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইহসানুল করিম জানান, ফণী মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকালে ভারতের ওড়িষ্যা ঊপকূলে আঘাত হানার পর সন্ধ্যা নাগাদ বাংলাদেশে পৌঁছাতে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজধানীতে থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছেন।
ঘূর্ণিঝড়ের কবল থেকে ঊপকূলীয় এলাকার বাসিন্দাদের রক্ষায় নানামুখী তৎপরতা চলছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক আনঃমন্ত্রণালয় বৈঠকে শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ উপকূলীয় জেলায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনার সঙ্গে সঙ্গে তারা মানুষদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে।
উপকূলীয় ১৯ জেলায় তিন হাজার ৮৬৮টি আশ্রয় কেন্দ্র রয়েছে। বেশিরভাগ আশ্রয় কেন্দ্রই প্রস্তুত রাখা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button