বিবিধশিরোনাম

ম্যাজিক স্ট্র ‘লাইফস্ট্র’

পানি দূষণের এই ভয়াবহতা থেকে মুক্তি দিতে বিজ্ঞানীরা তৈরি করেছেন এক ‘ম্যাজিক স্ট্র’। আশ্চর্য ধরনের এই স্ট্র’র সাহায্যে যে কোন পানি পান করা যাবে নিরাপদে, তা যতো দূষিতই হোক না কেন।
স্ট্র’র নির্মাতা দাবি করেন, একেবারে দূষিত পানিও যদি এই স্ট্র দিয়ে পান করা হয় তাহলে ৯৯.৯ শতাংশ পরজীবী এবং ৯৯.৯৯৯৯ শতাংশ ব্যাকটেরিয়া মুক্ত হবে। কাঁদাপানিও এই স্ট্র’র মধ্য দিয়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যায়। বিশেষ এই স্ট্র’র নাম দেয়া হয়েছে ‘লাইফস্ট্র’।
এখন এই লাইফস্ট্র’তে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এক একটি স্ট্র দিয়ে ৪ হাজার লিটার পর্যন্ত পানি পরিশোধন করা সম্ভব যা কিনা ব্যাকটেরিয়া এবং অন্যান্য পরজীবী মুক্ত করে পানিকে। হাইতি, ইকুয়েডর, পাকিস্তান এবং থাইল্যান্ডেও ব্যাপক ব্যবহৃত হয়েছে উন্নত সংস্করণের এই লাইফস্ট্র।
বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button