


অন্ড্রু জানিয়েছেন, কুমিরটি তার সন্তানের প্রায় তিন ফুটের মধ্যে চলে এসেছিল। সন্তান ও বেবিসিটারকে সরিয়ে নিয়ে যাওয়ার পরেও কুমিরটি সেখান থেকে পালায়নি। এবার শুরু হয় আসল লড়াই। কুমিরটি সেখানে ওই ভাবে ঘুরে বেড়ানো বিপজ্জনক বুঝে অ্যান্ড্রু কয়েকটি ফোন করেন সাহায্যের জন্য। কিন্তু সাহায্য আসার আগেই তিনি কুমরটিকে কব্জা করার চিন্তা করেন।
একটি দড়ির ফাঁস তৈরি করেন অ্যান্ড্রু। এবার সেটি কোনও রকমে কুমিরটির মুখে পরিয়ে দেন। দু’টি চোয়ালকে সেই ফাঁস দিয়ে বেঁধে ফেলেন। কুমির ধরার লোক আসার আগেই তিনি সেটিকে কব্জা করে ফেলেন। কিন্তু কুমিরটিকে তোলা যাচ্ছিল না। কারণ কুমিরটি আকার ও ওজন এতটাই বেশি ছিল যে, শুধু দড়ি দিয়ে টেনে তাকে তোলা সম্ভব ছিল না। তাই কাঠের পাটা ও দড়ির সাহায্যে তাকে তুলে আনা হয়।