খেলা

১৭ বছরের রেকর্ড ভাঙলেন রিংকি

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও জাতীয় রেকর্ডের সাক্ষী হয়েছে বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস। নারী ৩০০০ মিঃ দৌড় ইভেন্টে ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এই ইভেন্টে ২০০৩ সালে ১১:০৮.১৫ মিনিট সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন হালিমা খানম বিথি ।
এদিকে নারী ১০০ মিটার হার্ডলসে সেরা হয়েছেন নৌবাহিনীর তামান্না আক্তার। ১৪.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। পুরুষ ১১০ মিটার হার্ডলসে ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জা হাসান।
পুরুষ ৪০০ মি দৌড় ইভেন্টে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান। ৪৭.২০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। একই ইভেন্টের মহিলা বিভাগে ৫৮.৬০ সেকেন্ডে টাচ লাইন পেরিয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সাবিয়া আল সোহা।
দ্বিতীয় দিনে মোট ২৩ টি ইভেন্ট শেষে ১২ টি স্বর্ণ, ৮ টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ মোট ২৯টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী । ০৯ টি স্বর্ণ, ১৪ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জ সহ মোট ২৯ টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ সহ মোট ২টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিন হলেও সেদিনই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি।
দ্বিতীয় দিন শেষে পদক তালিকা:
ক্রমিকনং সংস্থা স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
০১ বাংলাদেশ নৌবাহিনী ১২ ০৮ ০৯ ২৯
০২ বাংলাদেশ সেনাবাহিনী ০৯ ১৪ ০৬ ২৯
০৩ বাংলাদেশ আনসার ও ভিডিপি ০১ ০ ০২ ০৩
০৪ বাংলাদেশ পুলিশ ০১ ০ ০ ০১
০৫ বাংলাদেশ বিমানবাহিনী ০ ০ ০৩ ০৩
০৬ বাংলাদেশ জেল ০ ০ ০৩ ০৩
০৭ নড়াইল জেলা ক্রীড়াসংস্থা ০ ০১ ০ ০১
সর্বমোট ২৩ ২৩ ২৩ ৬৯

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button