আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট’কে নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

উগ্র ইসলামপন্থী দল ‘ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট’কে নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। দলটি নিজেকে অরাজনৈতিক দাবি করলেও এর রাজনৈতিক প্রভাব দিন দিন বাড়ছিল। ইসলামের হেফাজতকেই মূল লক্ষ্য বলে দাবি করলেও দলটির বিরুদ্ধে উগ্রবাদী চিন্তা ছড়ানোর অভিযোগ রয়েছে। গত ডিসেম্বরে দলটির প্রধান এবং ইন্দোনেশিয়ার সবথেকে প্রভাবশালী ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম রিজিক শিহাবকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করে বিবৃতি দিয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি। তিনি বলেন, সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে এবং তাদের যে কোনো কার্যক্রম বন্ধ করতে সরকার এখন থেকে কাজ করবে। দলটির আর কোনো আইনগত ভিত্তি নেই।
১৯৯৮ সালে ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। চরম মাত্রায় উগ্রতার কারণে দ্রুতই এটি ইন্দোনেশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
দলটি একাধিকবার দেশটির বার ও নাইটক্লাবগুলোতে হামলা চালিয়েছে। তাদের হামলার শিকার হয়েছে ইন্দোনেশিয়ার সংখ্যালঘুরাও। প্রায়ই ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেশে অস্থিরতা সৃষ্টি করে তারা। দলটির নেতারাও তাদের উগ্রবাদী বক্তব্যের জন্য ইন্দোনেশিয়ায় বিতর্কিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button