পাঁচ দফা দাবী আদায়ে বাঘাইছড়িতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাঁচ দফা দাবী আদায়ে মাঠে নেমেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখা।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। স্মারকলিপির পাশাপাশি পাঁচটি দাবী নামাও পেসকরা হয়। দাবীগুলো হলো ১- ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেনি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ২- পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এবং দ্রুত্ব ব্যাবস্থা নিতে হবে। ৩- শিক্ষা মন্ত্রনালয়ের প্রনিত চাকুরীবিধি -২০১২ দ্রুত্ব বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যাবস্থা করতে হবে।
৪- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত্ব উচ্চতর পদে পদোন্নতির ব্যাবস্থা করতে হবে। ৫- সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুভাষ চাকমা।




