Uncategorized
হাতিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কার্য অবমাননার প্রতিবাধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা চত্তরে উপজেলা যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, যুগ্ম আহবায়ক নুরুল আফছার রাহাত, ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাস রাজু , স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মহি উদ্দিন মহিন ও শ্রমিক লীগ সভাপতি আল আমিন ।
সমাবেশ পূর্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে শহিদ মিনারে এসে শেষ হয়।


