Uncategorized

গোকুল ইউপি ৫নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদরের গোকুল ইউপি নিবার্চন-২১, মেম্বার পদপ্রার্থী এবিএম মিলনের নির্বাচনের জন্য তার নিজ গ্রাম গোকুল দক্ষিণপাড়া ৫নং ওর্য়াডের সাধারন জনগণের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে আলহাজ্ব ডা: মোকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোকুল ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মেম্বার পদপ্রার্থী এবিএম মিলন।
এসময় তিনি বলেন আমি দীর্ঘদিন রাজনীতি করার কারনে অত্র ওয়ার্ডে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সেই জন্য ওয়ার্ড বিএনপির নেতাকর্মী তথা সাধারন জনগণ আমার পক্ষে রয়েছেন বলে আমি মনে করি। এবং সুখে দু:খে আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো। নির্বাচিত হলে ওয়ার্ডের কাঁচা-পাকা রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মান এবং ড্রেনেজ ব্যবস্থা সহ কাংখিত উন্নয়ন ও সেবা প্রদানের মাধ্যমে মানুষের মন জয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন বাদশা মিয়া, মির শহিদ পিলার, নজরুল মিয়া, আব্দুল গফুর, মহসিদ, খোকন, বকুল মিয়া, রফিকুল ইসলাম, জুয়েল মিয়া, হারুন, আজিজার রহমান, খলিলুর রহমান, আব্দুল মান্নান, জামাল উদ্দিন, বেলাল, রুহুল আমিন, রিপন, আব্দুল মালেক, মাহফুজুর রহমান, জাহিদুল, আনোয়ার হোসেন সাজু, রবিউল ইসলাম, রেজাউল, তোতা, আব্দুস সামাদ প্রমুখ। শেষে সবার মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button