প্রবাস

ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি গঠন

ইতালির ভেনিসে নজরুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি ও শাহাদাত হোসাইনকে সাধারণ সম্পাদক করে বৃহত্তর কুমিল্লা সমিতি গঠন হয়েছে। রোববার মারঘেরা বাংলামিউজিকের হলরুমে অনুষ্ঠিথ সমন্বয় সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনপদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও মোহাম্মদ মেসবাহ উদ্দিন আলালকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ছিদ্দিকুর রহমান বকুল নির্বাচিতদের নাম ঘোষণা করে বলেন, আগামী এক মাসের মধ্যে তিনটি জেলার ৩৭ টি উপজেলায় সমন্বয়ের ভিত্তিতে পদ বন্টন করে পূর্ণাঙ্গ কমটি ঘোষণা করা হবে।
এ সময় নির্বাচন কমিশনার আব্দুল মান্নান, রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল বারী, কুদ্দুছ চৌধুরী, রফিকুল হক, হুমায়ূন কবির, শরীফ মৃধা, আক্তারুজ্জামান ভূঁইয়া এবং শাহাদাত হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
নির্বাচিত নেতৃবৃন্দ সকল বিতর্কের উর্ধ্বে থেকে কমিউনিটির উন্নয়নে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button