sliderরাজনীতিশিরোনাম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে এবি পার্টির উদ্বেগ প্রকাশ

পতাকা ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। সংবাদমাধ্যমে জানা গেছে, অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকার পণ্য ও সম্পদ এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন, আমরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রশংসা করে বলেন,তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে যে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, এবি পার্টি তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়,
এই ধরনের অগ্নিকাণ্ড দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। এবি পার্টি দাবি জানাচ্ছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন,
এই অগ্নিকাণ্ডকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। সাম্প্রতিক সময়ে পরপর একাধিক অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রমূলক কারণ আছে কিনা,তা গভীরভাবে তদন্ত করতে হবে।
শেষে তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, শ্রমিক ও পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা ও দ্রুত পুনরুদ্ধার কার্যক্রমের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button