sliderখেলাশিরোনাম

ভারতের বিপক্ষে সাফল্যে ৩৫ লাখ টাকা পুরস্কার পাচ্ছে নারী দল

ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জয়, সাথে সিরিজও শেষ হয়েছে সমতায়। বাঘিনীদের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসছে ক্রিকেট পাড়া। যদিও হারমানপ্রিতের আচরণ তা খানিকটা ম্লান করেছে, তবে বিসিবির নতুন ঘোষণায় ফের জোয়ার ফিরেছে।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, দলের সব প্লেয়ারদের জন্য ২৫ লাখ টাকা, যারা ভালো পারফর্ম করেছে তাদের জন্য আলাদা করে ২ লাখ ও দলের সাপোর্ট স্টাফদের মিলে মোট ৩৫ লাখ টাকা বোনাস দেয়া হবে।

আলাদাভাবে সম্মান পাওয়া ক্রিকেটারদের মাঝে আছেন, দেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটের প্রথম ও একমাত্র নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক। তাকে ২ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর পেসার মারুফা আক্তারও পেতে পারেন উল্লেখযোগ্য একটা অংশ।

উল্লেখ্য, ভারত নারী দল প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসে বাংলাদেশে। প্রথমে তিনটি টি-টোয়েন্টি ও পরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে উভয় দল। টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুবাস মেখেও টাইগ্রীসদের শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যেতে হয়।

তবে প্রথম ওয়ানডেতে ভারতকে ৪০ রানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে হেরে যাওয়ায় শেষ ওয়ানডে রূপ বেয় অঘোষিত ফাইনালে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে যেখানে জেতেনি কেউওই, আবারে হারেওনি কেউ। টাই হয়েই ম্যাচ শেষ হয়। সিরিজও শেষ হয় ১-১ সমতায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button