sliderস্থানিয়

ঐতিহ্যবাহী আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ঐতিহ্যবাহী আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে ।

১৬ এপ্রিল বৃস্পতিবার বেলা ১২ টায় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ তানভীর আহমেদ এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন বিপ্লবের শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহকারী শিক্ষক-মোঃ মহিদুর রহমান মৃধা, আজিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আল মামুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুল,আজিমনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন (শাওন),অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল হান্নান মৃধা জানান,দূর্গম চারাঞ্চলে মাদক-সন্ত্রাস, ইভটিজিং এবং বাল্যবিবাহ রোধ ঠেকাতে আমরা দলীয় নেতৃত্বে সর্বদা সোচ্চার ও তৎপর আছি।
অবহেলিত চরের শিক্ষার্থীদের যে কোন সহায়তার জন্য তাদের পাশে আমি সর্বদা দাঁড়ানো চেষ্টা করি।
মা-মাটি রক্ষার্থে এ অঞ্চলের অসহায়-দুঃস্থ মেহনতী খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

সর্বোপরি পুরুষ্কার বিতরণ করা সহ এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যর লক্ষ্যে মিলাদ ও দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button