sliderস্থানিয়

বাউফলে হাম প্রতিরোধে আলোচনা

মো. দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি : বাউফলে হাম রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

সভায় প্রধান অতিথি হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ও জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের কাছে সহায়তা চেয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতার হোসেন ও মাইটিভি’র বাউফল প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক সহ স্থানীয় গণমাধ্যম কর্মী এবং হাসপাতাল কর্মকর্তা কর্মচারীগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button