Uncategorized
৬২ বছরের রেকর্ড ভাঙলেন রুট

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করার ক্ষেত্রে ৬২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল-সেঞ্চুরি হাঁকান রুট। ফলে ভেঙে যায় ডেনিস কম্পটনের রেকর্ডটি।
১৯৫৪ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২৭৮ রান করেছিলেন কম্পটন। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে কম্পটনের ঐ ইনিংসটি প্রথম ও একমাত্র ডাবল-সেঞ্চুরি। এতোদিন এই রেকর্ডটি রেকর্ড বইয়ে একাই ছিলো। এখন রুটের নাম যোগ হলো সেই তালিকাতে।



