Uncategorized

শহীদের আত্মত্যাগ ও রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হই

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : বেগম রোকেয়ার আদর্শের পথ ধরি,মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামে সূর্যমুখী কিশোরী সংগঠনের আয়োজনে ও বেসরকারি গবেষনামুলক প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বেগম রোকেয়া স্মরণে কিশোরীদের সাথে স্থানীয় খেলাধুলার আয়োজন করা হয়।

পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যমুখী কিশোরী সংগঠনের সভাপতি হালিমা আক্তার ও সঞ্চায়কের দায়িত্ব পালন করেন বারসিকের প্রকল্প সহায়ক রিনা অক্তার। প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার কাউন্সিলর শহীদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি হযরত আলী মাতবর এছাড়াও কিশোরী ক্লাবের সাধারন সম্পাদক নাদিয়া আক্তারসহ সুমাইয়া, আইরিন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন ।
উক্ত অনুষ্ঠানে কিশোরী সংগঠনের কিশোরীরা রশি খেলা, চেয়ার খেলায় অংশগ্রহণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তী সেশনে বক্তারা শহীদদের প্রতি সম্মানপ্রদর্শন বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সহিংসতা প্রতিরোধে ট্রোল ফ্রি নাম্বার এর কথা বলেন, কাউন্সিলর শহীদুর রহমান বলেন আমাদের সকলের উচিত মেয়েদের দিকে বেশি করে খেয়াল রাখা, ছেলে-মেয়ের কোনো ভেদাভেদ না করা, সমাজের নারী পুরুষের বৈষম্য হ্রাস করা।
উল্লেখ্য যে কিশোরীরা যেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেজন্য বিজয়ীদের মাঝে রশিলাফ খেলার উপকরন হিসেবে রশি বিতরন করা হয় এবং কেউ বাল্যবিবাহ না করার প্রত্যয় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button