আন্তর্জাতিক সংবাদশিরোনাম

৫ সেকেন্ডে করোনা শনাক্তের ডিভাইস আবিষ্কার ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি করোনা নির্ণয়ে নজিরবিহীন প্রযুক্তি বের করেছে। এ প্রযুক্তি দিয়ে ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাবে।তেহরানে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে গতকাল বুধবার এ প্রযুক্তির উদ্বোধন করা হয়। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম পার্স টুডে।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানে করোনা বিরোধী লড়াইয়ের শুরু থেকেই সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে একযোগে কাজ করে চলেছে আইআরজিসি।এ প্রযুক্তির সহায়তা করোনাভাইরাস রয়েছে এমন সব বস্তু শনাক্ত করা যাবে। পাশাপাশি মাত্র ৫ সেকেন্ডের মধ্যে শনাক্ত হবেন করোনা আক্রান্ত ব্যক্তিও।
এ বিষয়ে ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, এটি এমন এক চৌম্বকীয় পরিমণ্ডল তৈরি করে যা চারপাশ খতিয়ে দেখতে থাকে। একটি অ্যান্টেনার সাথে এ ব্যবস্থা লাগানো আছে এবং করোনার উপস্থিতি খুঁজে বের করার সাথে সাথেই সেদিকে দিক নির্দেশনা দিতে থাকে।
রক্ত পরীক্ষার ঝামেলায় যেতে হয়না উল্লেখ করে জেনারেল হোসেইন সালামি আরও বলেন, এ প্রযুক্তি ব্যবহারে ৮০ শতাংশ ক্ষেত্রেই সফলতা লাভ করা গেছে। এ দিয়ে দূর থেকেই কাজ করা যায়। এ সব সুবিধা থাকায় এটি দিয়ে গণভাবে করোনা নির্ণয় করা সম্ভব বলেও জানান তিনি।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৭৯ জন। মারা গেছেন ৪ হাজার ৭৭৭ জন।
পার্সটুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button