Uncategorized
৩ সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সামনে নিউজিল্যান্ডের রানের পাহাড়

বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের মধ্যেকার ২য় টেস্টের ২য় দিনেই জিম্বাবুয়েকে রানের পাহাড়ে প্রায় কোণঠাসা করে ফেলেছে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও রস টেইলরের সেঞ্চুরিতে ৪ উইকেটের বিনিময়ে ৫৪২ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষনা করে কিউইরা।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৩৬ রান করেন টম ল্যাথাম। এছাড়া রস টেইলর ১২৪ ও কেন উইলিয়ামসন ১১৩ রান করেন। এই তিন সেঞ্চুরি ছাড়াও গাপটিল ৮৭ রানে আউট হন ও ওয়াটলিং ৮৩ রানে অপরাজিত থাকেন।




