sliderস্থানিয়

৩দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মারাগেলেন সেই দগ্ধ স্কুল বাস চালক

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি :ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ফলসাটিয়া এলাকায় স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ বাস চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় আজ তিন দিন পর মারা গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাড়াইভিকড়া গ্রামের মোঃ আব্দুল হোসেনের ছেলে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে তৌহিদুর খান সুমন।

উল্লেখ্য, শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পাকিংয়ে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসে দুর্বৃত্তরা আগুন দেন। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন। নিহত পারভেজ খানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button