sliderস্থানিয়

সিংগাইরে ২০ হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ঈদে সিংগাইরে ২০ হাজার ৬০ টি দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বরাবরের মতো ঈদের আগে এ চাল পেয়ে ওই পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল থেকেই উপজেলার সায়েস্তা ইউনিয়নে শুরু হয এ চাল বিতরণ কার্যক্রম। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেন চাল বিতরণ উদ্বোধন করে বলেন, আমার ইউনিয়নে ১ হাজার ৭’শ পরিবারকে চাল দেয়া হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০ হাজার ৬০ টি পরিবারকে ঈদের শুভেচ্ছা হিসেবে চাল সহায়তা দেয়া হয় । এ সময সায়েস্তা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো শরীফ হোসেন মৃধাসহ দলীয নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button