আদমদীঘিতে ৮মাস পর ফিরে পেলেন মোবইল ফোন

হেদায়তুল নয়ন, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানার পল্লাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে মোরর্শেদা ৮ মাস পর হাড়িয়ে যাওয়া ফোন সেট ফিরে পেলেন। গত বুধবার (৯ নভেম্বর) বেলা ১২ঘটিকায় এস আই নাজমূল হক মৃধা জয়পুরহাট সদর থানার পুরানপৌল এলাকার আজিজার রহমানের স্ত্রী মরিয়ম বেগমের কাছথেকে ফোনটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জান যায়, মোরর্শেদা গত ২ এপ্রিল জেলার আদমদীঘি থানায় এসে মুরইল থেকে সান্তাহার যাওয়ার পথে একটি সিম কার্ডসহ মোবাইল ফোন হারিয়ে গেছে এই মর্মে অভিযোগ করে। এসআই নাজমূল হক মৃধা অভিযোগের দায়িত্ব পান আর তিনি আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা সাহেবের সহযোগিতায় অদম্য প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারের স্থান নির্ধারণ করে সেখানে গিয়ে জয়পুরহাট সদর থানার সহযোগিতায় ফোনটি উদ্ধার করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমরা ফোন টি উদ্ধার করেছি এবং ফোনের মালিকের কাছে ফোনটি বুঝে দিয়েছি।




