Uncategorized

১২ কেজি স্বর্ণসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর তাতিবাজার ও আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- তাপস মালাকার (৩৯), তার স্ত্রী মন্টি মালাকার (২৬), দুলাল চন্দ্র (৩০) ও দিনবন্ধু (৪৫)।
র‌্যাব-১ এর মেজর আজম জানান, বৃহস্পতিবার দুপুরে আমিনবাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী তাতিবাজার এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য পাঁচ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button