Uncategorized

শেরপুরে মিনি চাতাল মালিক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মিনি চাতাল মালিক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন করোনাভাইরাস (কোভিড-১৯) এর দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসাবে বগুড়ার শেরপুরে
সামাজিক দুরত্ব বজায় রেখে শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্যের পুত্র ধুনট উপজেলা আ.লীগ নেতা আসিফ ইকবাল সানি।
১৯ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার শেরুয়া বটতলাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে ২৫০ টি হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, শাহাদত হোসেন শেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান, ইউপি সদস্য শাহজামাল আকন্দ, শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন মায়া, আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কফিল, রুবেল মাহমুদ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ধর্মীয় সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান,সহ-ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ শেখ, প্রচার সম্পাদক মজনু মন্ডল, সদস্য শহিদুল ইসলাম, বাদশা মিয়া, মাহবুব ইসলাম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button