খেলা

১০ হাজার কেজি চাল, ৭০০ কেজি আলু দিলেন পাঠান ভাইয়েরা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই যথাসাধ্য অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন ক্রীড়া তারকারা। বিভিন্নভাবেই দেশ-বিদেশের তারকারা অবদান রেখে চলেছেন। ভারতীয় ক্রিকেটের বিখ্যাত দুই ভাই ইউসুফ পাঠান ও ইরফান পাঠান এগিয়ে এলেন এবার। অসহায়দের মাঝে তারা ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দিয়েছেন।
অসহায়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকারও বার্তাও দিয়েছেন ইউসুফ ও ইরফান। বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে আছি। আগামী কয়েক দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।’
করোনার কারণে ভারতে এই মুহূর্তে ২১ দিনের লকডাউন চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button