বিনোদন

১০ বছরের ছোট স্বামীকে ‘বুড়ো’ বলে ডাকেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : দু’বছর হয়ে গেল প্রিয়াংকা-নিকের বিয়ের। তাদের দৈনন্দিন দাম্পত্য জীবন ও প্রেম-পীরিতির নিদর্শন নেটমাধ্যমে জ্বল জ্বল করে। আন্তর্জাতিক হোক বা জাতীয়, একাধিক সংবাদমাধ্যমে প্রিয়াংকা চোপড়া তাদের প্রেম নিয়ে কথা বলেছেন। এবারের কথোপকথনে বেরিয়ে এল মজাদার তথ্য। ২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তার স্ত্রী বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা জোনাস ‘ওল্ড ম্যান জোনাস’ অর্থাৎ ‘বুড়ো লোক’ বলে ডাকেন। এমনি এমনি না, এর পিছনে কারণও রয়েছে। খোলাসা করলেন অভিনেত্রী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি গলফ খেলেন, সিগার খান, আরও কত কী।

যেন কোন যুগে জন্মেছেন তিনি! একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দু’টি মাত্র অভ্যাস তার রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে। তাই হয়তো বলা হয়, বয়স তো সংখ্যা মাত্র। ওই দিয়ে অভ্যাস, ধ্যান ধারণা বিচার করা যায় না।
সম্প্রতি প্রিয়াংকার দু’টি ছবি মুক্তি পেল। ‘উই ক্যান বি হিরোস’ এবং ‘দ্য হোয়াইট টাইগার।’ এ ছাড়াও নিজের বইয়ের প্রচারে অত্যন্ত ব্যস্ত অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button