বিনোদন

আগুন নিয়ে খেলছেন কানাডার সুন্দরী! ভাইরাল ভিডিও

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় বেশ বড়সড় ঝাঁকুনি দিয়েছিলেন নোরা ফাতেহি। এর পর থেকে দিলবারকন্যা নামেই পরিচিতি তাঁর। ফের জন আব্রাহামের ‘বাটলা হাউস’-এ নতুন রিমেকে বড়পর্দায় হাজির নোরা।

বলিউডের হিট গান ‘ও সাকি সাকি’র নতুন ভার্সন নিয়ে হাজির হয়েছেন নোরা ফাতেহি। গানটি পুনঃসৃজন করেছেন তানিশক বাগচি। কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর ও তুলসী কুমার। এরই মধ্যে গানটি মুক্তি পেয়েছে। আগুন নিয়ে নেচেছেন নোরা। ঝড়ও তুলেছে নেট দুনিয়ায়।

তো, ‘ও সাকি সাকি’-তে নাচার আগে বেশ পরিশ্রম করতে হয়েছে কানাডীয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে। আগুন নিয়ে খেললে তো হবে না, ঝুঁকি এড়িয়ে, শরীর বাঁচিয়ে তবেই নাচতে হবে। আর এর জন্য প্রশিক্ষণও নিয়েছেন। রপ্ত করেছেন নাচের নানা ভঙ্গি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রশিক্ষণের ভিডিও শেয়ার করেছেন নোরা ফাতেহি। ভিডিওটি ‘ও সাকি সাকি’ শুটের আগে ধারণ করা। আগে থেকে যেহেতু নাচে দক্ষ, তাই ‘ফায়ার ড্যান্সিং’ শিখতে খুব বেশিদিন লাগেনি। মাত্র দুদিনেই রপ্ত করে ফেলেছেন।

দেখুন ভিডিওটি :

Nora Fatehi

@Norafatehi

 This was literally a day before the shoot of and I had only 2 days to learn Fire dancing but, I’ve learnt a new skill now and im really proud of myself! Never say I CANT always say I Will… thats been my motto since day 1!@emmayentertain @nikkhiladvani @TSeries

Embedded video

 মাত্র একদিনে ইনস্টাগ্রামে নোরার শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ১৭ লাখ ৫৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। টুইটারেও শেয়ার করেছেন নোরা, সেখানেও হাজারো দর্শক ভিডিওটি দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় নোরা ফাতেহি জানিয়েছেন, নতুন কিছু শিখতে পেরে সত্যিই গর্বিত তিনি। বিশেষ করে ফায়ার ড্যান্সিংয়ের প্রতি তাঁর তীব্র আগ্রহ ছিল।

‘ও সাকি সাকি’র নতুন ভার্সন :

‘বাটলা হাউস’ পরিচালনা করেছেন নিখিল আদভানি। চিত্রনাট্য রিতেশ শাহর। ছবিটি বড়পর্দায় উঠবে এ বছরের ১৫ আগস্ট। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button