পতাকা ক্যারিয়ার

১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ৫ – ‘স্রোতের বিপরীতে চলুন’

‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা পঞ্চম বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।

পঞ্চম অনুশীলন: স্রোতের বিপরীতে চলুন

আপনি যদি এটা মনে না করেন যে আপনার আশেপাশের বেশিরভাগ মানুষ সফল, তাহলে আপনার সময় হয়েছে স্রোতের বিপরীতে চলার, ভিন্ন কিছু ভাবার। আপনি যখনই সাধারণ মানুষের বাইরে চলাফেরা করা এবং চিন্তা করা শুরু করবেন, তখনই ধীরে ধীরে সফলতা আপনার দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে।

অবশ্য বিপরীত পথে চলা মানে যে সাফল্যমণ্ডিত হওয়া, তা কিন্তু নয়। আপনি কোন পথে হাঁটতে চান এবং কোন পথ আপনার জন্য সৃষ্ট, তা আপনাকেই সনাক্ত করতে হবে। মনে রাখবেন, রাস্তাটা কিন্তু আপনারই। এতে আপনি কীভাবে হাঁটবেন, কাকে সাথে নিয়ে হাঁটবেন তা নিতান্তই আপনার কর্তব্য।

স্রোতের বিপরীতে চলতে হবে। প্রতীকী ছবি।

উদাহরণস্বরুপ বলা যেতে পারে:

১। আপনার বন্ধুরা হয়তো পড়াশোনা নিয়ে কথা বলছে কিন্তু আদতে খুব একটা পড়ছে না তারা। এক্ষেত্রে আপনি যথেষ্ট পড়াশোনা করে দেখিয়ে দিতে পারেন।

২। দাম যখন পড়ে যায়, মানুষ তাদের ঘরবাড়ি, শেয়ার সবকিছু বিক্রি করা শুরু করে। এক্ষেত্রে আপনি ধৈর্যের পরিচয় দিন এবং শান্ত থাকুন।

৩। খুব কম মানুষই নিয়মিত ব্যায়াম করে এবং স্বাস্থ্যকর খাবার খায়। এক্ষেত্রে আপনি খুব ভালো একটি জীবন যাপন করতে পারেন নিয়মিত ব্যায়াম করে এবং সুষম খাবার খেয়ে।

৪। অনেক মানুষ চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করার কথা বলে থাকেন, আপনি না হয় শুরুই করে দিলেন নিজের পছন্দমতো একটা ব্যবসা!

স্রোতের বিপরীতে চললে হয়তো প্রথম দিকে একটু অস্বস্তি লাগতে পারে। আপনি একাকীত্বে ভুগতে পারেন। পৃথিবী খুব শূন্য মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে। যারা আজকে আপনাকে নিয়ে হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তারাই একদিন আপনাকে দেখে সালাম ঠুকবে।

একা একা চলা খুব স্বাভাবিক

একাকীত্বে ভোগা, অস্বস্তিবোধ করা কিংবা জীবন যেমন চলছে তেমন চলতে দেওয়া, আপনার আসলে কোনো দরকার নেই নিজেকে বিচার করার। অন্যরা আপনার যুক্তি নিয়ে প্রশ্ন তুলতে পারে, তারা যেমন আছে তেমনই থাকতে দিন। আমি নিজেই ফিন্যান্সে অভিলাষপূর্ণ ক্যারিয়ার ছেড়ে এখন নিজের মতো কাজ করছি। যখন প্রথম এমন কাজ শুরু করলাম, মানুষ আমাকে পাগলও বলেছে। কিন্তু আমি শুধু তাদের দিকে তাকিয়ে নীরবে হেসেছি। আর আজ আমি নিজেই নিজের বস।

অনুশীলন করুন। প্রতীকী ছবি।

বৈপরীত্য অনুশীলন করুন

জীবনের কোন অংশে আপনি যথাযথ সাফল্য পাচ্ছেন না? আপনি কি একই কাজ বারবার করে যাচ্ছেন এবং একই ফল পাচ্ছেন? একটু চিন্তা করে দেখুন, কোনো কাজ একভাবে না করে অন্যভাবে করলে আপনি কেমন ফল পাবেন? নীচে কিছু কেইস স্টাডি দেওয়া হলো:

* আপনার কর্মক্ষেত্রে আপনি প্রতিবছরই আশা করে থাকেন যে এবার বোধহয় পদোন্নতি পাবেন। কিন্তু তিন বছর পার হয়ে যাবার পরেও এমন কিছু ঘটে না। এবার বিপরীতধর্মী কিছু কাজ করুন। কঠোর পরিশ্রম করার কোনো দরকার নেই। আপনার বসের সাথে সরাসরি একটি বৈঠক করুন এবং তাকে সবকিছু খুলে বলুন। তাতেও যদি কোনো লাভ না হয়, তাহলে নিশ্চয়ই অন্য কোথাও আরো ভালো কিছু সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে।

* আপনি টাকা জমাতে চাইছেন খুব করে। কিন্তু প্রতি মাসের শেষেই আপনি খেয়াল করছেন যে খুব অল্প পরিমাণের অর্থ বাকী আছে। এবার বিপরীত কাজ করুন। মাসের শুরুতে বেতন পাওয়ার পরপরই কিছু টাকা সরিয়ে রাখুন। এমনভাবে রাখুন যেন আপনি ইচ্ছা করলেই উঠাতে না পারেন। এবার বাকী যেটুকু টাকা আছে, তা দিয়ে পুরো মাস চলার চেষ্টা করুন।

শুভাকামনা রইলো আপনার জন্য।

 সুত্র: প্রিয় .কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button