পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ২৯- ‘মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ান’

‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ২৮ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।

নারীরা পুরুষের চাইতে যোগাযোগ তৈরিতে অধিক পটু, প্রতীকী ছবি

অনুশীলন ২৯- ‘মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ান’
মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করা ছাড়া আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। একে অপরকে বোঝা এবং খাপ খাওয়ানোর জন্য মানুষের সঙ্গে মেশার দরকার আছে। মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার সঙ্গে কাজ করবে এবং আপনাকে বিশ্বাস করবে তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এজন্য মানুষকে বুঝুন, বিশ্বাস করুন এবং একত্রে কাজ করুন। আপনার সঙ্গে আরেকজন মানুষের স্বচ্ছন্দ হওয়াটা খুব জরুরী। আপনি যদি আর দু’জন মানুষের সঙ্গে মেশেন তবে আপনার অজান্তেই দেখবেন যোগাযোগ বাড়ছে এবং আপনি সফলতার পথে অগ্রসর হচ্ছেন।
আমি খেয়াল করে দেখেছি যে নারীরা পুরুষের চাইতে যোগাযোগ তৈরিতে অধিক পটু। নারীরা যখন অন্য কারো সঙ্গে কথা বলেন, তারা ধীরে ধীরে শোনেন, খেয়াল করেন এবং মনোযোগ প্রদর্শন করেন। আমি ডেবোরা ট্যানেন এর একটি উক্তি পড়েছিলাম, ‘নারীদের কথোপকথনের ভাষাই হচ্ছে যোগাযোগের মাধ্যম, সম্পর্ক স্থাপনের এবং মধ্যস্ততাকরণের।’ পুরুষদের সম্ভবত এক্ষেত্রে একটু অধিক পরিশ্রম করতে হবে।
আপনি গণহারে সকলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন না, হয়তো চাইবেন ও না। পৃথিবীতে থাকেই কিছু মানুষ যারা অধিক মাত্রায় স্বার্থপর, আত্মনিমগ্ন এবং বিরক্তিকর। আপনার আশেপাশের কোন মানুষ যদি এমন হয়, তবে কোন দরকার নেই তার সঙ্গে সম্পর্ক স্থাপনের। তবে আপনি যে তাকে এড়িয়ে চলছেন এটি প্রকাশ করারও কোন দরকার নেই।
এমন মানুষ হন যার জন্য সকলের আকাঙ্ক্ষা থাকে, প্রতীকী ছবি

সাধারণ একটি অবস্থান খুঁজে বের করুন
সম্পর্ক স্থাপনের প্রথম ভিত্তিই হলো এমন কারো সঙ্গে মেশা যার সঙ্গে আপনার সাধারণ একটি অবস্থান আছে। যার সঙ্গে মিশছেন তার চিন্তাধারা, লক্ষ্য, বিশ্বাস কিছুদিন পর্যবেক্ষণ করুন। তাহলে বুঝতে পারবেন কোথায় আপনাদের মিল রয়েছে এবং কোথায় অমিল। এগুলো খুব সহজ যেমন বন্ধু কিংবা সহকর্মীর ব্যাপারে আপনার ধারণা, আপনার শখ এবং ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণের মতন। নিজের চিন্তাচেতনা সৎ রাখার চেষ্টা করুন। শুধুমাত্র অপরের খুশির জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার কোন মানে হয়না!
নিজেকে গুছিয়ে নিন
অন্য মানুষ কেমন ব্যবহার করছেন, তেমন করেই তার সামনে আপনি নিজেকে তুলে ধরতে পারেন। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটি একটি মোক্ষম উপায়। যদি তিনি দাঁড়িয়ে থাকেন, তার সঙ্গে দাঁড়ান। আরাম করে বসে থাকলে, আপনিও তাই করুন। এটিকে বলা হয় ‘Postural Congruence’। অবচেতনভাবেই অন্যের সঙ্গে খাপ খাওয়ানোর এটি একটি মোক্ষম উপায়। অনেক ক্ষেত্রে, তারা টেরই পাবেন না যে আপনি তাদের নকল করছেন।
ভালোমত শুনুন
এমন মানুষ হন যার জন্য সকলের আকাঙ্ক্ষা থাকে। স্বার্থপরের মতন শুধুমাত্র নিজের কথা বলা বন্ধ করুন এবং অপরকে শুনুন। শান্ত থাকুন এবং ধীরে কথা বলুন। এসব করে আপনি সকলের পছন্দের পাত্র হয়ে উঠবেন এবং সবাই আপনাকে জানতে চাইবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button