পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৮৪): ‘এমন চরিত্রের অধিকারী হোন যেন নিজেকে নিয়ে গর্ব করতে পারেন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৮৪ নম্বর বিষয়টি সম্পর্কে।
যখন আপনাকে কেউ দেখছেনা, তখন কেমন থাকেন আপনি? আপনি একজন মানুষের সত্যিকারের চরিত্র যাচাই করতে পারবেন যখন তার আশেপাশে কেউ থাকেনা সে সময়ের ব্যবহারের মাধ্যমে। সে সময়গুলোতে আপনি দয়ালু, অলস, নোংরা, চিন্তাশীল, সৎ নাকি কর্মঠ? মানুষের কোলাহলের মধ্যে যখন থাকেন তেমন মানুষ আপনি? আপনার নিজ চরিত্র কিভাবে বর্ণনা করবেন আপনি? ব্যবহার, ন্যায়নীতি, শৈলী এবং চিন্তাভাবনার মাধ্যমে, তাই তো?
রাগ কিংবা দুঃখের মুহূর্তে যখন কোন মানুষের সত্যিকারের রুপ খোলাসা হয়, তা নিয়ে বিন্দুমাত্র বিষ্মিত হবেন না। এমন চরিত্র গড়ে তুলুন যেন নিজেকে নিয়ে নিজেই গর্ববোধ করতে পারেন। পুরো পৃথিবীও যেন আপনাকে নিয়ে ইতিবাচক আলোচনা করে।
চরিত্রের ভুলগুলো শুধরে ফেলুন
একটি সফল জীবন যাপন করার অন্যতম উপায় হলো চরিত্র নিয়ে কাজ করা, বিশেষ করে যে অংশগুলো আপনি লুকোতে চান সেদিকে নজর দিন। চরিত্রের ভুলগুলো শুধরে ফেলা এবং ভুলে যাওয়া খুব একটা সহজ নয়। হয়তো সেগুলো আপনি একদম শৈশব থেকেই বহন করে চলেছেন।
কোন কোন বিষয় বদলাতে চান আপনি নির্দিষ্ট করে ঠিক করুন এবং কাজ করা শুরু করুন। কিন্তু আপনি কী অনিশ্চিত কিংবা সন্দিহান? তবে নিচের ব্যাপারগুলো চিন্তা করে দেখুন-
– নিজেকে পর্যবেক্ষণ করা শুরু করুন এবং নোট রাখুন যে কী কী দেখলেন। কোন ব্যবহার লুকোনোর জন্য আপনি কি করছেন? নিজের কোন আচরণে লজ্জিত আপনি?
– কাছের বন্ধু, সহকর্মী, কিংবা আত্মীয়ের কাছে মতামত জিজ্ঞেস করুন। তারা আপনার ব্যাপারে কি ভাবেন সেটি যাচাই করুন।
– ইন্টারনেটে বিভিন্ন অ্যাসেসমেন্ট টেস্ট আছে সেগুলো নিরীক্ষা করে দেখুন।
অন্যদের চরিত্রের দুর্বলতা সংশোধনে সাহায্য করুন
আপনি যদি একই ধরনের মানুষের সঙ্গে ব্যবহার করে থাকেন, তবে সকলে একসাথে সংশোধনে তৎপর হয়ে উঠুন। আপনাকে দেখাদেখি অন্য মানুষ ও যেন কিছু শিখতে পারে, তেমন চরিত্র গঠন করুন। কোন মানুষের জন্যে যদি আপনি সত্যিই যত্নশীল থাকেন তবে তার ভুল-ত্রুটি সংশোধনে সাহায্য করুন। পরিপূর্ণ মানুষ হয়ে বেড়ে উঠুন।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button