রাজনীতি

হেরে গেলেন আলোচিত ডেইজি সারোয়ার

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে গেলেন। সেন্টু ৬০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইজি পেয়েছেন ২০৯১ ভোট।
এদিকে, আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভোটকেন্দ্রের সামনে শনিবার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পরিধেয় কামিজও ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে।
লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালীন ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
জানা গেছে, শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button