
রতন রায়হান, রংপুর: রংপুর জেলাধীন কাউনিয়া উপজেলার হারাগাছ থানায় মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো পরীক্ষা কেন্দ্র না থাকায় প্রতি বছরের ন্যায় এবারেও দাখিল পাবলিক পরীক্ষা শুরুর দিন ১০/০৪/২০২৫ ইং তারিখে হারাগাছ পৌরসভার আলহাজ্ব আব্দুর রহমান দাখিল মাদ্রাসার ০৩ জন ছাত্র মহাসড়ক অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হন । ধুমেরকুটি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সহ দুরত্বের কারণে অনেক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
সবচেয়ে দুঃখের বিষয় হলো পরীক্ষার শেষ দিনেও ১৩/০৫/২০২৫ তারিখে একই পরিবারের ০১ জন পরীক্ষার্থী সহ মোট ০৩ জন ঐ মহাসড়ক অতিক্রম করতে গিয়ে বাস চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ভয়-ভীতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হারাগাছ থানার অন্তর্গত মাদ্রাসা প্রধান গণকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমরা ইতিপূর্বে হারাগাছ থানায় কেন্দ্রের জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হই। অথচ এই হারাগাছ থানায় স্কুল, কলেজ ও ভোকেশনাল কেন্দ্র আছে। শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরা বৈষম্যের স্বীকার। অথচ এখানে সুনামধন্য ০১ টি উপজেলার শ্রেষ্ঠ ফাজিল মাদ্রাসা, ০১ টি আলিম মাদ্রাসা এবং ০৩ টি দাখিল মাদ্রাসা সহ মোট ০৫ টি মাদ্রাসা রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ভালো থাকলেও পরীক্ষা কেন্দ্রের দূরত্ব বেশি ও ভোগান্তির কথা চিন্তা করে অনেক অভিভাবক গণ তাদের সন্তানদের কে ভর্তি করালেও পরীক্ষার ফরম ফিলাপ করতে অনীহা প্রকাশ করেন। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের অভিভাবক গণ পরীক্ষা কেন্দ্র প্রায় ২২ কিলোমিটার দূরের পথ নিরাপদ মনে করেন না। এজন্য প্রতিবছর দাখিল পাশ করে মাদ্রাসা শিক্ষার্থীরা কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে। তাদের অভিযোগ মাদ্রাসার স্থানীয় পরীক্ষা কেন্দ্র নাই এবং আলিম বিজ্ঞান শাখা নাই। তাই তারা কলেজে বিজ্ঞান বিভাগ পড়ার অযুহাতে মাদ্রাসা থেকে কলেজে যাচ্ছে। তাই ঊর্ধ্বতন কতৃপক্ষ বিষয় টি বিবেচনা করে হারাগাছ থানায় পরীক্ষা কেন্দ্র এবং আলীম বিজ্ঞান শাখা দিয়ে অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করবেন এটাই অত্র অঞ্চলের ছাত্র-ছাত্রী, অভিভাবক গণ, মাদ্রাসা প্রধান গণ সহ সর্বসাধারণ মানুষের প্রত্যাশা।




