slider

হাতিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে হাতিয়া উপজেলার প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ ৫ই নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এরপর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে র‍্যালীটি শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমভায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোলাম সরওয়ার,সহকারী কমিশনার (ভূমি) হাতিয়া, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আবু বককর চিদ্দিক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। হাতিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও সমাজের প্রতিটি স্থানে সমবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সমবায় প্রতিটি মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সমবায়কে আঁকড়ে ধরে জীবন পরিবর্তন করতে সকলের প্রতি আহবান জানান অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button