Uncategorized

হাতিয়ার জাহাজমারায় নৌবাহিনীর ত্রাণ বিতরণ

সংবাদদাতা, হাতিয়া (নোয়াখালী) : হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট স্থানীয় জাহাজমারা ইউনিয়নের ৭০টি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
রোববার সকাল সাড়ে ১১টায় হাতিয়া নৌকন্টিনজেন্ট টুআইসি লে. আফজাল ও নৌবাহিনীর অন্যান্য সদস্যসহ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রীর একটি মিনি বস্তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জাহাজমারা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।
নৌবাহিনীর টু আইসি লে. আফজাল জানান, এটা তাদের নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও দুস্থদের মাঝে ত্রাণসামগী বিতরণের চলমান কার্যক্রম। আগামীদিন নিঝুমদ্বীপ ইউনিয়নের দরিদ্রে জনসাধারণের মাঝে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি রয়েছে। এছাড়া আমাদের নিয়মিত প্রেট্রোলিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button