Uncategorized

উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো– কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প এফ/৩ ব্লকের মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ/১২ ব্লকের এনায়েতুর রহমান (২১), সি/১৩ ব্লকের মো. জুবায়ের (২০) ও ৭নং ক্যাম্পের সি/১১ ব্লকের নুর আলম (৩০)।
কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মো. আবদুল আজিজ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে আমতলী সীমান্ত এলাকায় ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। সকাল ৬টার দিকে হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে বিজিবির সদস্যরা। এ সময় তাদের তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button