sliderরাজনীতিশিরোনাম

হাইকোর্টের রায়ের পরও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন নিশ্চিত না করা এবং মিথ্যা অজুহাতে অ‍্যাডভোকেট হাসনাত কাইয়ূমের স্বতন্ত্র প্রার্থীতা বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে এবি পার্টি

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ(এবি) পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় একটি প্রহসন হলো নির্বাচন ব্যবস্থার কোন সংস্কার না হওয়া। তারই জ্বলন্ত উদাহরণ হলো, হাইকোর্টের রায়ের পরও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন বিষয়ে গড়িমসি করা এবং মিথ্যা অজুহাতে অ‍্যাডভোকেট হাসনাত কাইয়ূমের স্বতন্ত্র প্রার্থীতা বাতিল। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন,
নির্বাচন ব‍্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের সকল প্রস্তাব খোদ অভ্যুত্থানের পরবর্তী গঠিত নির্বাচন কমিশনই থামিয়ে দিয়েছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নির্বাচন কমিশন তথা বিদ্যমান ফ্যাসিস্ট কাঠামোর রাষ্ট্রযন্ত্র নিবন্ধন দেয়নি। এমনকি হাইকোর্টের রায়কেও তারা অগ্রাহ্য করেছে। সংস্কার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের অবস্থানকে বিদ্যমান স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র এতোটাই ভয় পায় যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে তার মনোনয়নও মিথ্যা অভিযোগে আটকে দেয়া হয়েছে।মঞ্জু অবিলম্বে হাসনাত কাইয়ূমের স্বতন্ত্র প্রার্থীতা নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন প্রদানের জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button