উপমহাদেশশিরোনাম

হলুদ শাড়ীর সেই মহিলা এবার ভাইরাল পিংক শাড়ীতে

২০১৯ লোকসভা নির্বাচনের সময়, শিরোনামে এসেছিলেন লখনউয়ের রীনা দ্বিবেদী। হলুদ শাড়ি পরে পোলিং বুথে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। এবার উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনে নতুন করে তাঁর ছবি ভাইরাল।
সোমবার উত্তরপ্রদেশের ১১টি বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। সেখানেই ভোট দিতে যান রীনা দ্বিবেদী। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তাঁর দিকে তাক করা ছিল ক্যামেরা। ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেনও তিনি। তাঁর পরণে ছিল গোলাপি শাড়ী, কালো ব্লাউজ। তিনি পিড্ব্লুডি-র অফিসার।
এর মধ্যে আরও একবার ভাইরাল হন তিনি। সেই ভিডিওতে, রীনা একটি নীল শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরে রয়েছে। স্বপ্না স্বপ্নের ‘তেরি আঁখো কা বো কাজল’ গানে রীনা একেবারে জমিয়ে নেচেছেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত অন্যান্যরাও রীনাকে উৎসাহিত করছেন। টিক টকে ভিডিওটি দেন তিনি। শেয়ার করার পরে এই ভিডিওটি টিকিটক এবং ইউটিউবে দারুণ জনপ্রিয়তা পায়।
রীনা দ্বিবেদী লখনউয়ের PWD বিভাগে জুনিয়র সহকারী পদে রয়েছেন। জানা যায়, রীনা উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা তিনি৷ খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে তাঁর৷ তবে বিয়ের পর স্বামীর সহযোগিতাতেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি৷ এরপর পূর্ত দফতরে চাকরি পান৷
লোকসভা নির্বাচনের সময় ভোটের ডিউটি পড়েছিল লখনউতে৷ ইভিএম নিয়ে যাওয়ার সময় হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেছিলেন তিনি। পোলিং অফিসার সাধারণত এমন হন না, তাই তাঁর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল নিমেষেই৷ তারপর থেকে একেবারেই সেলিব্রিটি হয়ে গিয়েছেন রিনা দ্বিবেদী৷

নিজেকে খুব ফিট রাখেন তিনি। রীনা বলেছিলেন যে শৈশব থেকেই নিজেকে ফিট রাখার প্রতি আগ্রহ রয়েছে তাঁর এবং তিনি ভাল নাচতেও পছন্দ করেন।
Kolkata24X7

TAGS

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button