Uncategorized

হরিরামপুর শ্যামল নিসর্গের যত সাফল্যগাঁথা

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) :মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার মধ্যে অন্যতম পদ্মা অধ্যুষিত উপজেলা হরিরামপুর। পদ্মার সাথেই নিবিড় সম্পর্ক এ উপজেলার প্রতিটি মানুষের। ভাঙা গড়ার যুদ্ধেই অনরবত অংশগ্রহণ পদ্মাপাড়ের জনগোষ্ঠীর। এ জনপদেই বসবাসকারী, একদল তরুণ, প্রবীন, মধ্যবয়েসী ও মধ্যবয়স ছুঁই ছুঁই, এমন সব বয়সের বিভিন্ন শ্রেণিপেশার সকলের সমন্বয়ে “অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি” এই শ্লোগানকে সামনে রেখেই গঠন করা হয় পরিবেশ বান্ধব সংগঠন, হরিরামপুর শ্যামল নিসর্গ।

২০২১ সালের ১৩ই মে হতে এই সংগঠনের মাধ্যমেই নব রূপে যাত্রা শুরু হয় উপজেলার বিভিন্ন সামাজিক উন্নমূলক কর্মকান্ডসহ বৃক্ষ রোপণ কর্মসূচি! এতে করে হরিরামপুরের প্রতিটি ইউনিয়নে সংগঠনটির আলাদা আলাদা টিম গঠন করে, একযোগে করে চলছে এই বৃক্ষরোপণ অভিযান। আর এই মহৎ কাজে রেজিস্ট্রিশনের মধ্য দিয়ে প্রায় দেড়শতাধিক সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে অংশগ্রহণ করছেন।

শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশকে স্বাস্থ্যসম্মত সুরক্ষা রাখতেও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সংগঠনটির সদস্যরা। শীতের শুরুতেই উপজেলার আন্ধারমানিক পদ্মা পাড়ে জেগে ওঠা চরে দূরদূরান্ত থেকে ভ্রমন বিলাসীদের আগমন ঘটে। ফলে এসময় এলাকাটি মিনি পর্যটন এলাকা হিসেবে রূপান্তরিত হয়। আর এখানে ঘুরতে আসা এ সকল প্রকৃতি প্রেমী দর্শনার্থীদের ফেলে যাওয়া পলিথিন, চিপসের প্যাকেটসহ নানা ধরণের আবর্জনা পরিস্কার করার লক্ষে, সংগঠনটির সদস্যরা পদ্মাপাড়সহ উপজেলার বিভিন্ন স্থানে স্থাপন করেন ডাস্টবিন। সপ্তাহে একবার করে পরিস্কার করা হয় এই ময়লার ডাস্টবিনগুলো। এর ফলে দর্শনার্থীসহ এলাকার মানুষের কাছ থেকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন সংগঠনের সদস্যরা।
গত এক বছরে এই বৃক্ষপ্রেমী সংগঠনটি বিভিন্ন প্রাজাতির প্রায় অর্ধ লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ করে তাক লাগিয়েছেন উপজেলাটিতে। শুধুমাত্র বৃক্ষরোপণ করেই তারা দায়িত্বপালন শেষ করেনি বরং প্রতিটি গাছের জন্য খাঁচা লাগানো, রুটিনমাফিক পর্যবেক্ষণ, পরিচর্যা সবই চলছে সফলভাবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিজস্ব উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এই সংগঠনটি হরিরামপুরের দুর্গম চরাঞ্চলসহ সমগ্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন জুড়ে বৃক্ষরোপণের মত একটি সফল কর্মসূচী পালন করেছেন। যা এখনও চলমান রয়েছে।

মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “সবুজে বাঁচি, প্রাণবিক পৃথিবী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিরামপুর শ্যামল নিসর্গের পক্ষ থেকে আয়োজন করা হয় অভিনব একুশে একুশ ” হাফ ম্যারথন “দৌড় প্রতিযোগিতা। ২১ কিলোমিটার দীর্ঘ এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে, যা ব্যাপকভাবে প্রশংসিতও হয় এই পরিবেশ বান্ধব স্বেচ্ছাসেবী সংগঠনটি। ২১ ফেব্রুয়ারি ভোরে হরিরামপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ৫২’ র ভাষা আন্দোলনের ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে এই হাফ ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করা হয়। সংগঠনটির অন্যতম সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় বিশিষ্টজনদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এই হাফ ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ চত্ত্বর ও চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২১ কিলোমিটারের এই হাফ ম্যারাথন দৌড়ের যাত্রা শুরু করা হয় এবং মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
হরিরামপুর উপজেলার পাশাপাশি ঢাকা জেলার নবাবগঞ্জ, টাঙ্গাইল, যশোর ও জামাল জেলা থেকেও এই হাফ ম্যারাথনে অংশ গ্রহণ করেন অনেকে। হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা পরিবেশ বিষয়ক বিভিন্ন জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেন।
জেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে ম্যারাথনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক ও ক্রীড়া মোদি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।
সমাপনী অনুষ্ঠানে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই একুশে একুশ ম্যারাথন কার্যক্রমের যবনিকা টানা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button