Uncategorized

মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানায় শীতবস্ত্র বিতরণ

রংপুর ব্যুরোঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন মদামুদনে ‘মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানা’য় ও তাজহাট থানাধীন দর্শনায় এতিমখানাসহ ৩৭৯ জন শিক্ষার্থীর মাঝে ‘মানবতার বন্ধনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ বুধবার সকালে এতিমখানা ও হেফজখানায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার), সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার), অফিসার ইনচার্জ – হারাগাছ থানা, সরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ‘মানবতার বন্ধনে রংপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button