Uncategorized

বদরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের ফাাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শামীম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে তারাগঞ্জ উপজেলার নারায়ণজন এলাকার জলুবারের মফেল উদ্দিনের ছেলে। বুধবার রাতে বদরগঞ্জ থানা পুলিশ তারাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নিজ বাড়ী থেকে শামীমকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানা যায়, শামীমের মামাতো বোনের বাড়ি এবং ওই শিক্ষার্থীর বাবার বাড়ি একই এলাকায় অবস্থিত। মামাতো বোনের বাড়িতে আসা-যাওয়াকালে ওই শিক্ষার্থীর সাথে শামীমের পরিচয় হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সুত্র ধরে শামীম তার মামাতো বোনের বাড়িতে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনার পর ওই শিক্ষার্থী চিৎকার করে কাঁদতে থাকলেলোক জানাজানির ভয়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী শামীমের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা হলে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী বলেন, অভিভাবকরা সন্তানদের বিষয়ে আরো সজাগ হলে এমন দুঃখজনক ঘটনা রোধ হবে। কারণ শিশু ও কিশোরদের বয়সটাই হলো আবেগের। এসময় তাদের প্রতি আরো অধিক যত্নশীল নাহলে এমন সর্বনাশ ঘটতেই থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button