Uncategorized

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত সংখ্যা ৪০০ ছাড়ালো

সুনামগঞ্জে নতুন করে আরও ২৩ জন করোনাভাইরাসে আক্রান্তসহ পুরো জেলায় আক্রান্তের সংখ্যা ৪শ জন ছাড়িয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ২৩ জনের করোনা শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ৪১৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪, জগন্নাথপুর উপজেরায় ৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, দিরাই ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন রয়েছেন।
১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার তা হয় ৪১৯ জনে। আর মারা গেছেন ৩ জন। ৩ জনই ছাতক উপজেলার।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে টেস্টে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৮৮টি নমুনা গ্রহণ করা হয়। নমুনা পরীক্ষা করে ২৩টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৪১৯ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ১০৮, ছাতক উপজেলায় ১১৩, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩০, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৬, দিরাই উপজেলায় ১১, শাল্লা উপজেলায় ১১, তাহিরপুর উপজেলায় ১৭, জামালগঞ্জ উপজেলায় ১৯, ধর্মপাশা উপজেলায় ১৮, দোয়ারাবাজার উপজেলায় ৪১, জগন্নাথপুর উপজেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৬০৪ জন।
আইসোলেশনে গেছেন ৪১৯ জন। এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন। আর মৃত্যবরণ করেছেন ৩ জন যাদের সবাই ছাতক উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে করোনার হটস্পট হয়ে গেছে। প্রতিদিনই আক্রান্ত সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। মানুষের সামাজিক দূরত্ব না মানা এবং জেলায় লকডাউন তুলে নেয়ার পরই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তসহ সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে জেলায় সুস্থ হয়ে হয়েছেন ৯৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button